অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

দৃষ্টান্তমূলক পরিবর্তন সম্ভব সমন্বিত কাজে

vlcsnap-2014-07-22-20h11m06s6ফারুক আহম্মেদ সুজন :যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ঈদকে সামনে রেখে যেভাবে সমন্বিতভাবে কাজ হচ্ছে, সারাবছর এভাবে কাজ হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় দৃষ্টান্তমূলক পরিবর্তন আনা সম্ভব।”

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বাস মালিক ও যাত্রীদের কাছ থেকে কোনো অনিয়ম ও যানজটের অভিযোগ এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, “যানজট নিরসনে রাস্তাঘাটের সংস্কার করা হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহের রাস্তাও সংস্কার হয়েছে।”

চালকদের প্রতি অনুরোধ জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, “সতর্কভাবে গাড়ি চালান। অতিরিক্তি যাত্রী বহন করবেন না। রং সাইডে যান চালানোর অভ্যাস এবং বেপোরোয়া গতির কারণে যানজট হতে পারে। তাই মাথা ঠাণ্ডা রেখে যানবাহন চালান আপনারা। আপনাদের সহযোগিতা ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয়।”

মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা ফিটনেস বিহীন যানবাহন রাস্তায় নামাবেন না। কারণ একটি ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় ১০ মিনিট বিকল হয়ে থাকলে ১০০ কিলোমিটার যানজট তৈরি করতে পারে। যেমন দাউদকান্দি ব্রিজ সংলগ্ন যানজট হয়েছিল কার্ভাড ভ্যান আটকে থাকার কারণে। আমি সেখানে উপস্থিত থেকে সমস্যা সমাধান করেছি। চালকদের যথাযথ ব্রিফিং করুন। সতর্কতা সবাইকেই অবলম্বন করতে হবে।”

তিনি আরো বলেন, “৫০টি বিআরটিসি বাস প্রস্তুত রয়েছে। পরিবহন সংকট দেখা দিলে বাস মালিকরা এগুলো ব্যবহার করতে পারবে।”

শুধু ঈদকে সামনে রেখে নয়, সারাবছর সড়ক সংস্কার ও যানজট সমস্যা নিরসনে কাজ চলবে বলেও জানান যোগাযোগমন্ত্রী।

ভারী যানচলাচল প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আজ (শুক্রবার) থেকে পঁচনশীল দ্রব্য, ওষুধ ও গুরুত্বপূর্ণ পণ্যবাহী যান ছাড়া মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে।”

নির্মাণাধীন ফোর লেন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “ফোর লেনের কাজে ধীরগতি হচ্ছে কথাটা ঠিক নয়। কাজ যথাযথভাবে এগিয়ে যাচ্ছে। শুষ্ক মৌসুম ছাড়া বিটুমিন দেওয়ার কাজ করা যায় না। কারণ বৃষ্টিতে বিটুমিন নষ্ট হয়ে যায়। শীত মৌসুমে বিটুমিন দিতে হয়।”

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

দৃষ্টান্তমূলক পরিবর্তন সম্ভব সমন্বিত কাজে

আপডেট টাইম : ০৮:৩৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০১৪