অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

ডাকসুর দাবিতে অনশন : ওয়ালিদকে সমর্থন জানাচ্ছেন অনেকেই

ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে অনশন চালিয়ে যাওয়া ওয়ালিদ আশরাফকে সমর্থন জানাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মীরা। তবে তাঁর দাবি, যাঁরা বাস্তবায়ন করবেন, তাঁদের কোনো নড়চড় নেই। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কেউই দাবি মানা না মানা নিয়ে কিছু বলছেন না।

কেউ আসুক আর না আসুক, ওয়ালিদ আশরাফ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। গত ২৬ নভেম্বর শনিবার থেকে এখন পর্যন্ত বিরামহীন অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সন্ধ্যাকালীন স্নাতকোত্তর কোর্সের এই ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশে ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে অনশন করছেন ওয়ালিদ।

ওয়ালিদের এ দাবিকে সমর্থন জানাতে গতকাল বাম ছাত্রসংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট মোমবাতি জ্বালিয়ে একাত্মতা প্রকাশ করেছে। এই ছাত্রসংগঠনগুলোর নেতৃত্বে অনেক দিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালের দিকে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে সমর্থন দিতে আসেন বিল্লাল হোসেন, বলাই পাল, শামীমসহ অনেকেই। তাঁরা সেখানে বলেছেন, ‘আমরা ওয়ালিদ ভাইয়ের সঙ্গে আছি এবং থাকব, যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে নেওয়া না হবে।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ালিদের সঙ্গে বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা আসছেন দেখা করতে, তাঁকে সমর্থন জানাতে।

ওয়ালিদের অনশনে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন ঢাকার বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোসলেহ উদ্দিন তরুণ। তিনি বলেন, ওয়ালিদ আশরাফের এই অটুট অনশনে ২৭ বছর বন্ধ থাকা ডাকসু নির্বাচন পুনরায় চালু হলে বাংলাদেশে নতুন নেতৃত্ব তৈরি হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাদিয়া সুলতানা বলেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের যে ৩৮ পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানেও নির্বাচন হবে। ফলে বাংলাদেশ একটি গন্তব্যে পৌঁছাতে পারবে।

ওয়ালিদ আশরাফ বলেন, ‘আমি থাকব, দেয়ালে পিঠ ঠেকে গেছে—এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি, হয়তো কিছুদিন পর থাকব না। একটি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন না হয়, তা কখনোই মেনে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক সব আন্দোলনে অংশ নিয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য গণতন্ত্র থাকবে না তা হতে পারে না। গত ২৭টি বছর এ নিয়ে কোনো কথা হয়নি। আজ আমি মাঠে নেমেছি, আমি চাই হলগুলোতে থাকা ছাত্ররাও যেন তাঁদের অধিকার আদায়ের জন্য মাঠে নামে।’

ডাকসুর সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৬ জুন। ১৯৯৮ সালে ডাকসুর কমিটি ভেঙে দেওয়া হয়। পরবর্তী ছয় মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। মাঝেমধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।-প্রথম আলো

Tag :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

ডাকসুর দাবিতে অনশন : ওয়ালিদকে সমর্থন জানাচ্ছেন অনেকেই

আপডেট টাইম : ০৬:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭