অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

গণমাধ্যমের জন্য কাল একঘন্টা খোলা থাকবে আনিসুল হকের কক্ষ

ডেস্ক : সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের কর্মজীবনের স্মৃতি বিজরিত অফিস কক্ষ রেকর্ড করতে গণমাধ্যমের জন্য খুলে দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি)। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই কক্ষ পরিদর্শন ও রেকর্ড করতে পারবেন গণমাধ্যম কর্মীরা।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়র সাহেবের কর্মজীবনের অনেক স্মৃতি রয়েছে এ রুমে। নগরের উন্নয়নের অনেক পরিকল্পনা ও উদ্যোগ এ রুম থেকে করেছেন। তিনি ছুটিতে বিদেশ যাওয়ার আগেও এ রুমে নগর উন্নয়নের নির্দেশনা দিয়েছিলেন।

তাই তার রাখা স্মৃতিগুলো রেকর্ড করে রাখতে ঘণ্টাব্যাপী গণমাধ্যমের জন্য খোলা রাখা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আনিসুল হক। গতকাল শনিবার তার মরদেহ দেশে আনার পর আর্মি স্টেডিয়ামে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর বিকালে বাদ আসর বনানীর কবরস্থানে এই নগরপিতাকে মায়ের কবরের পাশে দাফন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

গণমাধ্যমের জন্য কাল একঘন্টা খোলা থাকবে আনিসুল হকের কক্ষ

আপডেট টাইম : ০৬:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭