অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার

প্রশ্নপত্র ফাঁস নিয়ে যা বললেন নুরুল ইসলাম নাহিদ

ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সচেতনতা ও দায়িত্ববোধ আরো বাড়াতে হবে। প্রশ্ন ফাঁসরোধের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এটা কোনভাবে সহ্য করব না। এ ব্যাপারে কোন আপোষ করা হবে না।

রোববার রাজধানীর সরকারি পরিবহন পুল ভবনে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে নবনিযুক্ত প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ সংবর্ধনার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রোল মডেল। ইতোমধ্যে শতকরা ১৪ ভাগ শিক্ষার্থী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পড়াশুনা করছে। ২০২০ সালের মধ্যে তা শতকরা ২০ ভাগে উন্নীত হবে। মাদরাসা শিক্ষায়ও অনেক পরিবর্তন এসেছে, আধুনিকায়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, উন্নত দেশসহ দরিদ্র দেশগুলোর সমস্যা হচ্ছে মানসম্মত শিক্ষা। এসডিজি-৪ এর লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা অর্জন। শিক্ষার্থীদের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলা। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতির উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে আধুনিকায়ন করা হয়েছে। দুর্নীতির মুলোচ্ছেদ করার যে উদ্যোগ নেয়া হয়েছে, তা অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়।

শিক্ষামন্ত্রী কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে নবনিয়ুক্ত প্রতিমন্ত্রীকে শিক্ষা পরিবারের একজন সদস্য হিসেবে স্বাগত জানান। প্রতিমন্ত্রী শিক্ষার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা ও অশোক কুমার বিশ্বাস এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তাফা বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

প্রশ্নপত্র ফাঁস নিয়ে যা বললেন নুরুল ইসলাম নাহিদ

আপডেট টাইম : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮