অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

‘নির্বাচন মানে অপরাধী মুক্তির দর-কষাকষি নয়’

ডেস্ক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন অপরাধী মুক্তির দর-কষাকষির বিষয় না। অপরাধীর মুক্তির বিষয় অছিলা করে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ে জাসদের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গি পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতকে রাজনীতি ও নির্বাচনের বাইরে রাখতে হবে।’

হাসানুল হক ইনু সৈয়দ জাফরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সৈয়দ জাফর সাজ্জাদ সংগ্রামী, সৎ ও নির্লোভ রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যকে জীবনের লক্ষ্য বেছে নিয়েই দল ও রাজনীতিকেন্দ্রিক জীবন যাপন করতেন।

তথ্যমন্ত্রী বলেন, সৈয়দ জাফর সাজ্জাদ মুক্তিযুদ্ধের প্রশ্নে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আপসহীন ছিলেন বলেই বিএনপি-জামায়াত-যুদ্ধাপরাধীদের ক্ষমতার বাইরে রাখার রাজনৈতিক কৌশল প্রয়োগে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় জাসদ ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহসভাপতি শাহ জিকরুল আহমেদ, সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, শ্রমিক জোট সাধারণ সম্পাদক নইমুল আহসান, ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

‘নির্বাচন মানে অপরাধী মুক্তির দর-কষাকষি নয়’

আপডেট টাইম : ০৭:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮