অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

ছাত্রের গায়ে এসিড ছুড়ে ঝলসে দিয়েছেন শিক্ষক

ডেস্ক : হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক ছাত্রের গায়ে এসিড ছুড়ে ঝলসে দিয়েছেন রসায়ন বিষয়ের শিক্ষক আব্দুল কাইয়ুম। এঘটনায় শিক্ষক আব্দুল কাইয়ূমকে আটক করেছে পুলিশ।

এদিকে প্রতিষ্ঠানের ছাত্ররা সড়ক অবরোধ করে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শনিবার (৪ আগস্ট) সকাল পৌনে এগারটার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় মঈনুদ্দিন আহমেদ (১৫) নামের ছাত্রকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার বড় বহুলা গ্রামের ফুল মিয়ার ছেলে।

এসিডে আক্রান্ত মঈনুদ্দিন জানায়, শুক্রবার বেলা সাড়ে পৌনে ১১টার দিকে মঈনুদ্দিন ওই শিক্ষক আব্দুল কাইয়ুমের ক্লাসে সাবান তৈরী শিখতে যায়। এসময় সে টেবিলে হাত দিলে রাগের মাথায় শিক্ষক তার শরীরে এসিড ছুড়ে দেন। পরে অন্যান্য ছাত্র ও স্থানীয়রা এসে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাইয়ুম জানান, তার শরীরে এসিড দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার চিকিৎসা চলছিল।

এদিকে বিক্ষুব্ধ ছাত্ররা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্ররা গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। এ সময় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

ছাত্রের গায়ে এসিড ছুড়ে ঝলসে দিয়েছেন শিক্ষক

আপডেট টাইম : ১২:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮