পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এবার মতিঝিলে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে ‘হত্যা’

ডেস্ক: রাজধানীর মিরপুরে বাস চাপায় পুলিশের এসআই উত্তম কুমারের মৃত্যুর ছয় ঘণ্টা পর আরেক দুর্ঘটনা ঘটেছে মতিঝিলে। সেখানে ঝরেছে দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ।

তবে ট্রাক নাকি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়েছে এ বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। তাদের চাপা দিয়েই পালিয়ে যায় গড়িটি। রোববার (২ সেপ্টেম্বর) রাতে মতিঝিল বাণিজ্যিক এলাকার টয়োটা ভবনের বিপরীতে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে।‘

মতিঝিল থানার ইন্সপেক্টর (অপারেশন) মনির হোসেন মোল্লা বলেন, ‘দুইজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। এদের একজনের নাম জানে আলম গাজী। তার মাথায় হেলমেট ছিল। আরেকজনের নাম রিপন শিকদার।’ প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ বলছেন ট্রাক চাপায় তারা নিহত হয়েছেন, কেউ বলছেন কাভার্ড ভ্যান। এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে রোববার বিকেলে মিরপুরে ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার মারা যান। পুলিশ জানিয়েছে, ঈগল পরিবহনের বাসটি চারদিন আগে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি জব্দ করা হয়। জব্দকৃত বাস থানায় আনতেই গিয়েছিলেন উত্তম। আনার সময় সেটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস চালক বেল্লালকে আটক করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এবার মতিঝিলে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে ‘হত্যা’

আপডেট টাইম : ০৫:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮