পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সংসদে গান গেয়ে মমতাজের প্রশ্ন!

ডেস্ক :জাতীয় সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করলেন আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তরের দিনে ফোকসম্রাজ্ঞী খ্যাত মানিকগঞ্জ-২ আসনের এ সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কাছ থেকে তাঁর মৌখিক প্রশ্নের জবাব পাওয়ার পর কার্যপ্রণালীবিধি অনুযায়ী সম্পূরক প্রশ্নের সুযোগ পান। তিনি তাঁর মূল প্রশ্নটি করার আগে সরকারের খাতভিত্তিক উন্নয়নের কথা তুলে ধরেন। সারা দেশের মানুষ উন্নয়ন কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীর গুণগান গেয়ে থাকে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় মমতাজ উন্নয়ন নিয়ে সম্প্রতি পরিবেশিত নিজের একটি গানের দুটি লাইন গেয়ে শোনান। গানটি হলো ‘রাখব ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা’। এ সময় তিনি এ-ও বলেন, ‘গানের সুবাদে আমি সারা দেশের জেলা-উপজেলায় যাই। সারা দেশের মানুষের মনের কথা এই একটাই।’

নিজের নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী আঞ্চলিক মহাসড়ক, বিদ্যুতায়নসহ ব্যাপক উন্নয়ন করেছেন উল্লেখ করে সিঙ্গাইরের ওপর দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক নির্মাণ, ঢাকা-মানিকগঞ্জ এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং নির্বাচনী এলাকায় গ্যাস দেওয়ার পরিকল্পনা আছে কি না প্রধানমন্ত্রীর কাছে জানতে চান মমতাজ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সংসদে গান গেয়ে মমতাজের প্রশ্ন!

আপডেট টাইম : ০৪:৩৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮