পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

মুজিবনগরে চাঞ্চল্যকর হত্যা: ৩ জনের কারাদণ্ড

বাংলার খবর২৪.কমindex_52739, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপীনাথপুর গ্রামের চাঞ্চল্যকর মাবিয়া হত্যা মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট কাজী শহিদুল ইসলাম এবং আসামি পক্ষে এডভোকেট শহিদুল ইসলাম কৌশুলীর দায়িত্ব পালন করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- দারিয়াপুর গ্রামের জবেদ আলীর ছেলে সুরুজ আলী, আজাদের ছেলে সামসুল আলম ও খোকনের ছেলে আব্দুল জাব্বার।

মামলার এজাহারে জানা যায়, ২০০৭ সালের ৩ জানুয়ারি মুজিবনগর উপজেলার গোপীনাথপুরের জবেদ আলীর মেয়ে মাবিয়াকে আসামিরা ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে দারিয়াপুর বিজিবি ক্যাম্পের ১’শ গজ দূরের একটি মাঠে ফেলে রেখে যায়। পরদিন মাবিয়ার ভাই বাছেদ আলী বাদী হয়ে মুজিবনগর থানায় সুরুজ আলী, সামসুল আলম ও আব্দুল জাব্বরাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার তদন্ত শেষে ওই বছরের ১৩ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হাওলাদার।

সাক্ষ্য প্রমাণে তিন আসামি দোষী প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড দিয়েছে আদালত।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

মুজিবনগরে চাঞ্চল্যকর হত্যা: ৩ জনের কারাদণ্ড

আপডেট টাইম : ১০:০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৪