অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর পাশে হবে চারটি উপশহর, অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক

ডেস্ক : রাজধানীর পাশের চারটি এলাকায় উপশহর গড়তে বিশ্বব্যাংক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ১০০.৫ মিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা দেবে। রাজধানীর কামরাঙ্গীরচর, লালবাগ, সূত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান, খিলগাঁও-মুগদা-বাসাবোতে উপশহর গড়ে উঠবে।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক ২-এর সম্মেলনকক্ষে এক চুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব জাহিদুল হক ও বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টর জাহিদ হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সমিতির আওতায় আগামী ৩০ বছরের মেয়াদে শতকরা শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে ও ১ দশমিক ২৫ শতাংশ সুদে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের আওতায় এসব এলাকার এক মিলিয়ন জনগণ প্রত্যক্ষ সুবিধা ভোগ করবে। প্রকল্পের আওতায় চারটি এলাকায় নাগরিক সুবিধা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

রাজধানীর পাশে হবে চারটি উপশহর, অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট টাইম : ০৬:২৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯