অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজধানীতে উবার চালক আরমান হত্যায় গ্রেফতার ৩

ডেস্ক: রাজধানীর উত্তরায় উবার চালক আরমানকে (৪২) গলা কেটে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি তদন্ত সংশ্লিষ্টরা।

শনিবার (২৯ জুন) রাজধানীসহ এর আশপাশের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি, উত্তর) মো. মশিউর রহমান বিষয়টির সত্যতা ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উবার চালক আরমান হত্যার ঘটনায় আমরা ৩ জনকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আজ রবিবার (৩০ জুন) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত এই ৩ জন আমরান হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের আশপাশের ড্রেন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার পর আসামিরা পালিয়ে যাওয়ার সময় অস্ত্রগুলো ফেলে যায়।

গত ১৩ জুন রাত ২টায় রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনে একটি গাড়ির (ঢাকা মেট্রো- গ-২৫-৪৫৪৫) ভেতর থেকে উবার চালক মো. আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন উত্তরা পশ্চিম থানায় নিহতের স্ত্রী রাবেয়া খাতুন হত্যা মামলা দায়ের করেন।

আরমানের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর। মিরপুর ১১ নম্বরের ১২ নম্বর সড়কের ৭ নম্বর লেনের ১৬ নম্বর বাড়িতে স্ত্রী এবং ছেলে নাঈম (৯) ও মেয়ে আফরিনকে (১) নিয়ে ভাড়া থাকতেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজধানীতে উবার চালক আরমান হত্যায় গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৬:১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯