পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ওয়ারীতে শিশুকে শ্বাসরোধে হত্যার মামলায় একাধিক আটক

ডেস্ক : রাজধানীর ওয়ারীতে সামিয়া আফরিন সায়মার (৭) নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (৬ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ওয়ারীর বনগ্রাম মসজিদ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শনিবার (৬ জুলাই) সকালে শিশুটির বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারি থানায় মামলা করলে এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়।

ডিএমপি পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) মো. সামসুজ্জামান মামলা ও মামলা পরবর্তী আটকের বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।

মো. সামসুজ্জামান বলেন, ‘এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আমরা কয়েকজনকে আটক করেছি। ঘটনার তদন্ত এখনও চলছে।’

নিহত সায়মা সিলভারডেল স্কুলের ছাত্রী ছিল। তার বাবা আব্দুস সালাম নবাবপুরে ব্যবসা করেন।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার মাগরিবের নামাজের সময় মেয়েটি নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর নির্মাণাধীন ভবনের অষ্টম তলার একটি কক্ষ থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শিশুটির বাবা আব্দুস সালাম জানান, তার চার সন্তানের মধ্যে সবার ছোট সামিয়া। সে একটি স্কুলে নার্সারিতে পড়াশোনা করত। তারা ভবনের ছয়তলায় থাকেন। সন্ধ্যার পরে শিশুটি খেলাধুলার কথা বলে উপরের ফ্ল্যাটে যায়। কিন্তু অনেক পরেও সে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে আট তলার একটি খালি ফ্ল্যাটের ভেতর গলায় রশি বাঁধা অবস্থায় তার মেয়ের মৃতদেহ দেখতে পাওয়া যায়। সামিয়ার মুখে রক্ত ছিল। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে কিছুই বুঝতে পারছেন না মেয়ে হারানো বাবা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ওয়ারীতে শিশুকে শ্বাসরোধে হত্যার মামলায় একাধিক আটক

আপডেট টাইম : ০১:৪২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯