অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

নব নির্বাচিত কাউন্সিলর আব্দুল মতিন সাউদকে গণসংবর্ধনা

মোঃ রাজিব হোসেন রাজু ঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৬নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর
আলহাজ্ব আব্দুল মতিন সাউদকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ওয়ার্ডের ডগাইরস্থ শরীফ কমিউনিটি সেন্টার এ নব নির্বাচিত
কাউন্সিলকে গণসংবর্ধনা দেয়া হয়। এ সময়ে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আলহাজ্ব কাইউম সাউদের সভাপতিত্বে এবং মু. ওবায়দুর রহমান মৃধার সঞ্চালনায়
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ মনির হোসেন, মোঃ জাকির হোসেন, ওমর ফারুক, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন,
আমান উল্লাহ সাউদ, মতিয়র রহমান, আব্দুস সুবহান, মোঃ জহিরুল ইসলাম জহির, মু. মাসুম, রাসেল ভূঁইয়া, ফয়সাল, মজিবুর রহমান কাজী (রতন স্যার), মোঃ
সুজন মিয়া প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন ৬৬নং ওয়ার্ডবাসী একজন সৎ ও যোগ্য ব্যক্তি
হিসেবে আলহাজ্ব আব্দুল মতিন সাউদকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন। তিনি গণমানুষের সেবার প্রত্যয়
নিয়েই নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। অতীতেও তিনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমরা বিশ্বাস করি, নব নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মতিন সাউদ ৬৬নং
ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে ওয়ার্ডের সকল প্রকার সমস্যাদি দূর করে অত্র ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে রূপান্তরিত করবেন। আমরা তার প্রতি এ প্রত্যাশাই ব্যক্ত করছি।
নব নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মতিন সাউদ বলেন, আমি ৬৬নং ওয়ার্ডবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মূল্যবান
ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আমাকে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দান
করেছেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে সন্ত্রাস, মাদক সহ সকল প্রকার অনিয়ম
দূর্নীতি রোধ করে ৬৬নং ওয়ার্ডকে শান্তি-শৃঙ্খলা বেষ্টিত একটি আধুনিক
ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। আমি আপনাদের সকলের নিকট সর্বাত্মক
সহযোগিতা ও দোয়া কামনা করছি। এ সময়ে আরো উপস্থিত ছিলেন ৬৬নং
ওয়ার্ডের শত শত জনসাধারণ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

নব নির্বাচিত কাউন্সিলর আব্দুল মতিন সাউদকে গণসংবর্ধনা

আপডেট টাইম : ০১:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০