অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

চেয়ারম্যানসহ একুশে টিভির ৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলার খবর২৪.কম:500x350_c5b997ceed335d1ed35e8e88eac3b5bd_etv-ekusher-xhok চাঁদা দাবির অভিযোগসহ বিকৃত, অসত্য, ভিত্তিহীন ও কাল্পনিক বিষয় নিয়ে ‘একুশের চোখ’ অনুষ্ঠানে প্রতিবেদন প্রকাশ করায় একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বরগুনার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার মামলাটি করেন বরগুনা-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন। মামলার অপর আসামিরা হলেন- ‘একুশের চোখ’র উপস্থাপক ইলিয়াস হোসাইন, এডিটর রাকিব হাসান ও বরগুনা জেলার প্রতিনিধি জয়দেব রায়। বিচারক নোমান মঈনুদ্দিন জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে এক মাসের মধ্যে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ১২ সেপ্টেম্বর মামলার চার নম্বর আসামি একুশে টিভির বরগুনা জেলা প্রতিনিধি জয়দেব রায় তার বাসায় গিয়ে উপস্থিত লোকজনের সামনে থেকে তাকে ডেকে নিয়ে পাশের রুমে ১ থেকে ৩ নম্বর আসামিদের বরাত দিয়ে তার কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার রাজনীতি ও ব্যক্তিগত সম্মান নষ্ট করারও হুমকি দেওয়া হয়। ১৮ সেপ্টেম্বর ‘একুশের চোখ’ অনুষ্ঠানে ভুল ও অসত্য তথ্য প্রচারের মাধ্যমে বাদীকে এমিটাস কোম্পানির পরিচালক উল্লেখ করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিষয় প্রচার করে। এতে বাদীর মানসম্মান ক্ষুণ্ন হয়। বিষয়টির ‘প্রতিবাদ’ প্রচারের কথা বলে ২৫ সেপ্টেম্বর একুশে টিভির জেলা প্রতিনিধি জয়দেব রায় ‘একুশের চোখ’ অনুষ্ঠানের জন্য পুনরায় বাদীর সাক্ষাৎকার নিয়ে আবারও বিকৃত ও অসত্য তথ্য প্রচার করে বাদীর মানহানি ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে একুশে টিভির বরগুনা জেলা প্রতিনিধি জয়দেব রায় জানান, একুশের চোখে প্রচারিত সকল তথ্য সঠিক। কোনো অসত্য তথ্য প্রচার করা হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

চেয়ারম্যানসহ একুশে টিভির ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০১:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪