পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

তৃতীয়লিঙ্গদের দুপুরবেলা খাবার ব্যবস্থা করে দিল পাথওয়ে

ডেস্কঃ করোনাভাইরাসের এই দুর্যোগে রাজধানীতে কর্মহীন অসহায় খেটে-খাওয়া মানুষদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা “পাথওয়ে”

৩ এপ্রিল শুক্রবার এই খাদ্য বিতরণ কর্মসূচী শুরু হয়। প্রথম দিনে ৬’শ খেটে খাওয়া মানুষদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে “পাথওয়ে” নামক উন্নয়ন সংস্থা। চাল, ডাল, আলু, ফুলকপি ও গাজর দিয়ে তৈরী খিচুড়ি রান্না করে প্রত্যেক জনের জন্য আলাদা প্যাকেট করা হয়। খিচুড়ির প্যাকেট শুক্রবার দুপুরে দুস্থ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করে পাথওয়ের টিম। করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে যেন কোন জমায়েত না হয় সেটি বিবেচনা করেই দুস্থদের বাড়িতে খাবার পৌঁছে দেয়া হয়।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় অনেক দরিদ্র, খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেকের বাসায় খাবার ফুরিয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনাহারে রয়েছে। এসব খেটে খাওয়া দুস্থ মানুষের সমস্যার কথা মাথায় রেখেই “পাথওয়ে’র” পক্ষ থেকে এই খাদ্য বিতরণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক মো. শাহিন। প্রতিদিন ৬’শ মানুষকে ১বেলা করে টানা ৯দিন খাবার বিতরণ করা হবে। এভাবে এক এক দিন ভিন্ন ভিন্ন ধরনের খাদ্য বিতরণ করা হবে বলে জানান পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

তৃতীয়লিঙ্গদের দুপুরবেলা খাবার ব্যবস্থা করে দিল পাথওয়ে

আপডেট টাইম : ০২:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০