অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অবশেষে তোবার এমডি’র জামিন

বাংলার খবর২৪.কম:dalowerঅবশেষে তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন জামিন পেয়েছেন। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রাইমনিউজ.কম.বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী রোববার-সোমবারের মধ্যে তিনি মুক্তি পেতে পারেন বলেও শ্রম প্রতিমন্ত্রী জানান।

ঈদ উদযাপনে বর্তমানে কিশোরগঞ্জে নিজ গ্রামে অবস্থান করছেন শ্রম প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের জামিন হয়েছে। আশা করছি, আগামী রোববার-সোমবারের মধ্যে তিনি যদি মুক্ত হয়ে আসেন, তাহলে তোবা গার্মেন্টের চলমান সমস্যা সমাধান হয়ে যাবে।’ একই সঙ্গে তিনি সরকারের পক্ষ থেকে শ্রমিকদের অনশন প্রত্যাহারের অনুরোধ করেন।

তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন তাজরিন ফ্যাশন্সের চেয়ারম্যান। তাজরিন ফ্যাশন্সে আগুন লাগার ঘটনায় তিনি কারাগারে আটক রয়েছেন।

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে চার দিন ধরে তার তোবা গ্রুপের কার্যালয়ে অনশন করছেন তোবা গ্রুপের পাঁচ কারখানার এক হাজার ৬০০ জন পোশাক শ্রমিক। টানা অনশনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৮৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অবশেষে তোবার এমডি’র জামিন

আপডেট টাইম : ০৪:৪১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০১৪