পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

অসহায় ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই ক্ষমতাধর বাড়িওয়ালা শম্পা আটক

ডেস্কঃ রাজধানীর পান্থপথে এক মাসের ভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেয়া বাড়িওয়ালা নুর আক্তার শম্পাকে আটক করেছে র‍্যাব-২। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি সড়ক থেকে তাকে আটক করা হয়। শম্পার বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার মামলা হয়েছিল। র‍্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাকে আমরা নিয়মিত নজরদারিতে রাখছিলাম। রাতে ধানমন্ডির একটি সড়ক থেকে গ্রেফতার করি। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় ২ মাসের নবজাতক শিশুসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। র‍্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে ঘরে রাখার অনুরোধ জানায়।

তবে শম্পা তাদের অনুরোধকে অবজ্ঞা করে এবং র‍্যাব-পুলিশকে দেখে নেয়ার হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

অসহায় ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই ক্ষমতাধর বাড়িওয়ালা শম্পা আটক

আপডেট টাইম : ০৩:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০