পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিল্পীদের গানের রয়্যালিটি দেয়া হচ্ছে না বললেন সাবিনা ইয়াসমিন

image

খালেদ হোসেন সিফাত: ভারতীয় উপমহাদেশের গানের পাখি নামেই স্বনামধন্য  হয়েছেন আমাদের গর্ব শিল্পী সাবিনা ইয়াসমিন। চার দশকেরও বেশি সময় ধরে গানের সমুদ্রে নিজের কন্ঠের প্রবাহ বইয়ে  চলচ্চিত্র ও অডিও অ্যালবামের সহস্র গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তবে সাবিনা ইয়াসমিন এখনো মনের মাঝে একটি কষ্ট বয়ে বেড়াচ্ছেন। আর তা হচ্ছে শিল্পীদের গানের রয়্যালিটি। প্রতিনিয়তই মুঠোফোন, এফএম রেডিও, ইন্টারনেটেসহ বিভিন্ন মাধ্যমে শিল্পীদের গান বাজছে। আর তা থেকে কোটি কোটি টাকা উপার্জন করছেন ব্যবসায়ীরা। যার সঠিক হিসাব শিল্পীদের কাছে পৌঁছায় না।
এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন আক্ষেপ করে বলেন, ‘পাইরেসি আমাদের অডিও শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। এ নিয়ে আমরা চেঁচামেচি করছি। কিন্তু কেউই এর সমাধানে এগিয়ে আসছেন না। সরকারের পক্ষ থেকেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ইন্টারনেটে পাইরেসি হচ্ছে, মেমরি কার্ডে গানের রমরমা ব্যবসা হচ্ছে; এর পেছনে কেবলই আমার ছুটে বেড়াচ্ছি। তবে আমাদের নাকের ডগায় বসে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান ও এফএম রেডিওগুলো রমরমা ব্যবসা করে যাচ্ছে, তার খোঁজ আমরা কতটুকু রাখছি! এখন প্রায় সবগুলো মুঠোফোনেই শিল্পীদের গান কলারটিউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এফএম রেডিওগুলোতে ২৪ ঘণ্টাই গান বাজছে। কিন্তু শিল্পীরা তাদের কাছ থেকে যথাযথভাবে সম্মানী পাচ্ছেন না। নবীন-প্রবীণ সবাই মিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজেদের পাওনা বুঝে নেয়ার সময় এসে গেছে। তাই সবাই মিলে আমাদের অধিকারের দাবি কোম্পানিগুলোর সমানে পেশ করতে হবে। তাহলেই কেবল শিল্পী সমাজ বাঁচবে।’
নবীনদের উদ্দেশ্যে সাবিনা ইয়াসমিন আরো বলেন, ‘এ ব্যাপারে নবীন শিল্পীদের আরো বেশি সচেতন হতে হবে। তাদেরই সবার আগে অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে। কারণ তারা এখন অধিকার আদায়ে অবহেলা করলে প্রবীণ হওয়ার পর আমাদের মতো পরিস্থিতিতে পড়তে হবে। তখন আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই সময় থাকতে এখনই আমাদের ন্যায্য হিসাব বুঝে নেয়া উচিৎ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিল্পীদের গানের রয়্যালিটি দেয়া হচ্ছে না বললেন সাবিনা ইয়াসমিন

আপডেট টাইম : ০৪:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪