অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

মোল্লা পরিবার থেকে ঢাকা-৫ আসনে প্রার্থী চান এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:প্রয়াত হাবিবুর রহমান মোল্লা ছিল গণমানুষের নেতা। তিনি প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকার কর্মী তৈরি করেছিলেন। তার মৃত্যুতে শুন্য আসনটিতে তার রক্ত প্রবাহমান এমন ব্যক্তিকেই বেঁছে নিতে দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যার কাছে দাবি জানিয়েছেন ঢাকা-৫ আসনের নির্বাচনী এলাকার সর্বস্তরের নেতাকর্মী। আজ রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মীসভায় বক্তারা এসব কথা বলেন।
যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হানিফ তালুকদার, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা মনিবুর রহমান মোল্লা (মনি), ৬৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন মিয়া, ঢাকা মহান দক্ষিণ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন মোল্লা, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাকির হোসেন, ডেমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রহমান, ৬২ ন্ং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ ও ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ঢাকা মহানগর দক্ষিন যুব মহিলা লীগের যুগ্ম সাধারন সম্পাদক রোকসানা আক্তার, ঢাকা মহানগর দক্ষিন কৃষক লীগের সভাপতি আবদুস সালাম বাবু ও ডেমরা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান ফজলু প্রমুখ। অনুষ্ঠানে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল প্রধান অতিথি ছিলেন।
সভায় বক্তারা আসন্ন উপনির্বাচনে প্রয়াত হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমান সজলকে দলীয় প্রার্থী করার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান। সভার প্রধান বক্তা মশিউর রহমান সজল বলেন, আমার পিতা এই এলাকার মানুষের সুখে-দুঃখে ছিলেন। পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সবার সহযোগীতা চাই। আমার রাজনৈতিক অভিভাবক জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে নেত্রীর মুখ উজ্জল করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

মোল্লা পরিবার থেকে ঢাকা-৫ আসনে প্রার্থী চান এলাকাবাসী

আপডেট টাইম : ০৩:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০