অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সবুজবাগে গৃহবধূকে জবাই করে হত্যা করলো চোর

ডেস্ক : রাজধানীর সবুজবাগের নন্দীপাড়া এলাকায় চোরের চাপাতির আঘাতে জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাড়ির ছাদের লুকিয়ে থাকা চোর মনিরকে (৩০) আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নন্দীপাড়া লাল মসজিদ সংলগ্ন ৭ তলা বাড়ির চারতলায় এই ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহত নারীর স্বামীর নাম, মোস্তাফিজ। এক সন্তানসহ তারা নির্মাণাধীন ভবনটির চার তলায় বাস করেন।

তিনি আরও জানান, আনুমানিক রাত ৯টার দিকে মনির নামের ওই চোর তাদের ঘরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, গৃহবধূ জান্নাতুল ফেরদৌস টের পেয়ে গেলে বাসায় কোরবানির জন্য কিনে রাখা চাপাতি দিয়ে গৃহবধূর গলায় আঘাত করে চোর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। একপর্যায়ে ছাদে গিয়ে পুলিশ চোর মনিরকে এক জায়গায় লুকিয়ে থাকতে দেখে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত নারীর গলায় আঘাত দেখে বোঝা যাচ্ছে যে, চোর গৃহবধূকে চাপাতি দিয়ে জবাই করেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সবুজবাগে গৃহবধূকে জবাই করে হত্যা করলো চোর

আপডেট টাইম : ০৩:১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০