পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজধানীতে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা চেষ্টা!

ডেস্ক : রাজধানীর ভাটারায় একটি টিনশেড বাসায় মণিরা ডালবৎ (২৭) নামে এক গৃহবধূকে হত্যার পর তার স্বামী দিলীপ আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে মনিরার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দিলীপকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় নিহত মণিরার স্বজনদের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ভাটারা থানার এস আই মো. হাসান পারভেজ জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢালিবাড়ি বালুরমাঠ এলাকার একটি টিনশেড বাসায় স্ত্রী মণিরাকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে দিলীপ। এরপর ধারালো অস্ত্র দিয়ে নিজেই নিজের গলাকাটার চেষ্টা করে। পরবর্তীতে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।

রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বাসা থেকে মণিরার মৃতদেহ উদ্ধার করে। আহত স্বামী দিলীপকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে দিলীপ তার স্ত্রীকে শীল দিয়ে মাথায় ও কপালে আঘাত করে। এতে মণিরা মারা যান। এরপর চাকু দিয়ে দিলীপ নিজের গলায় আঘাত করে হত্যার অপরাধ থেকে বাঁচার চেষ্টা চালায়। এ ঘটনায় স্বামী দিলীপকে গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মণিরার বাড়ি ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার বালিগাঁও গ্রামে। তারা খ্রিষ্ট ধর্মাবলম্বী। মণিরার বাবার নাম প্রয়াত এডিওয়াট ডালবৎ। অন্যদিকে, দিলীপ পেশায় অটোরিকশা চালক। তাদের ঘরে ১২ বছর বয়সী এক মেয়ে রয়েছে। গ্রামের বাড়িতে নানির কাছে থাকে সে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজধানীতে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা চেষ্টা!

আপডেট টাইম : ০৩:০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০