পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ময়লার বালতিতে মিলল কন্যাশিশুর মরদেহ

ডেস্ক:রাজধানীর হাজারীবাগ পার্কের উত্তর পাশে ফেলে রাখা ময়লার একটি বালতি থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শিশুটির বয়স আনুমানিক দেড় বছর। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালের দিকে হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদ রহমান জানান, ময়লার বালতিতে একটি শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। বর্তমানে হাজারীবাগ থানায় শিশুটির মরদেহের সুরতহাল চলছে। তার নাম বা পরিবারের পরিচয় আমরা এখনো জানা যায়নি। তবে এ বিষয়ে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক কাজ শেষে অজ্ঞাত শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ময়লার বালতিতে মিলল কন্যাশিশুর মরদেহ

আপডেট টাইম : ০১:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০