পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মালিবাগে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক : রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আসিফ হোসেন (১৮)।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ৩৮নং সিদ্ধেশ্বরীর বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে ওর বাসার নিচ তলার রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়।

আসিফের ফুপাতো ভাই শহিদুল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার পূর্ব সাকুচিয়া গ্রামে। আসিফের বাবার নাম হায়াত আলী। আসিফ শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। এক ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

তিনি জানান, রাতে খাবার খেয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন আসিফ। সকালে তার বাবা তাকে ডাকতে গেলে তিনি দরজা খোলেন না। কোনও সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মালিবাগে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৭:২৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০