পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

২২ অক্টোবর স্পিকারকে সংবর্ধনা

বাংলার খবর২৪.কমindex_54467 : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হবে।

আগামী ২২ অক্টোবর সংসদভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওই সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে নবনির্বাচিত সিপিএ সভাপতি শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংবর্ধনা অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মো. শাহাব উদ্দিন ও মাহবুব আরা বেগম গিনি, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিমণ্ডলী এবং সংসদ সদস্যগণ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

২২ অক্টোবর স্পিকারকে সংবর্ধনা

আপডেট টাইম : ০৬:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪