অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে এবার উধাও আলেশা মার্ট

ডেস্ক: প্রায় ৪৫ হাজার গ্রাহকের কয়েকশ কোটি টাকা নিয়ে এবার ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট উধাও হয়েছে। ই-কমার্স প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ দুটি অফিস এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পাওয়া যাচ্ছে না আলেশা মার্টের কোনো কর্মকর্তা-কর্মচারীকেও।

দুই মাস আগে আফজাল হোসেন তপু নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলেশা মার্টে একটি মোটরসাইকেল অর্ডার করেন। আলেশা মার্ট মোটরসাইকেল দিতে না পারায় টাকা ফেরত দেওয়ার কথা ছিল। সোমবার বনানীর প্রধান কার্যালয়ে এসে অফিস বন্ধ পান। দিনভর বসে থেকেও কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা পাননি।

তপুর মতো অনেকে গ্রাহকই ফিরে গেছেন এভাবে। তাদের দাবি, আলেশা মার্ট কয়েক দফা চেক দিলেও অ্যাকাউন্টে টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এ অবস্থায় গ্রাহকের ভিড় বাড়লে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধ করে দেয়া হয়।

ভুক্তভোগীরা জানান, তাদের কাছ থেকে টাকা নেয়া হলেও সময় মতো দেয়া হয়নি পণ্য। এখন টাকা ফেরত চাইলে চেক ধরিয়ে দেয়া হয়েছে। কিন্তু একাউন্টে টাকা না থাকায় চেক প্রত্যাখ্যাত হয়েছে বার বার।

এদিকে বনানীর কার্যালয়ে নোটিশ টানিয়ে গ্রাহকদের যোগাযোগ করতে বলা হয়েছে তেজগাঁওয়ের নাসরিন টাওয়ার অফিসে। অথচ সেখানেও কেউ নেই। এখন অনেকেই মামলা করার কথা ভাবছেন।

তবে অনেক চেষ্টার পর মুঠোফোনে পাওয়া যায় আলেশা মার্টের চেয়ারম্যান মনজুর আলম সিকদারকে। তিনি এখনও আশ্বাস দিচ্ছেন টাকা ফেরত দেওয়ার।

চলতি বছরের জানুয়ারিতে জমকালো আয়োজনে যাত্রা শুরু করে আলেশা মার্ট। চটকদার বিজ্ঞাপন আর নানা অফারে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আকৃষ্ট করে। গ্রাহকদের অভিযোগ, প্রায় ৪৫ হাজার গ্রাহক আলেশা মার্টের কাছে ৪৫০ কোটি টাকা পাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে এবার উধাও আলেশা মার্ট

আপডেট টাইম : ০৫:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১