অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

২০ হাজার কোটি টাকার টিকা ফ্রি পেয়েছে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক :স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বাংলাদেশ ২০ হাজার কোটি টাকারও বেশি করোনার টিকা বিনামূল্যে পেয়েছে। তিনি আরও বলেন, সরকারের কেনা টিকার পাশাপাশি বিনামূল্যেও তা পাওয়ায় মোট জনসংখ্যার ৭৫ শতাংশকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

বুধবার (৪ মে) দুপুরে মা‌নিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়ায় শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ জেলাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি। সেই সঙ্গে দেশে লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি যা মোট জনসংখ্যার ৭৫ শতাংশ।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি বিধায় আজ দেশে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছি। দেশের অর্থনীতি চালু আছে। ৬ শতাংশ জিডিপি আছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে নেই সে দেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যেসব দেশের অর্থনীতি চাঙা আছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।

করোনা সংক্রমণ ঠেকানো কোনো জাদুমন্ত্রের মাধ্যমে হয়নি মন্তব্য করে জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিকনির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

শুভেচ্ছা ও মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

২০ হাজার কোটি টাকার টিকা ফ্রি পেয়েছে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২