অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেওয়ার নির্দেশনা চেয়ে রিট

বাংলার খবর২৪.কম untitled-1_54638: রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ বৃহস্পতিবার এই রিট আবেদন করেছেন।

আবেদনে ড. করিমের প্রতি শ্রদ্ধা জানাতে মরদেহ শহীদ মিনারে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতের কাছে আরজি জানানো হয়েছে।

রিটে কি যুক্তি দেখানো হয়েছে এমন প্রশ্নের জবাবে ড. ইউনুস বলেন, ‘সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের ভিত্তিতে এই আবেদন জানানো হয়েছে।’

‘এছাড়া শহীদ মিনার সকল নাগরিকের। এখানে সবার যাওয়ার অধিকার রয়েছে। অন্যদের মরদেহ নেওয়া হচ্ছে। পিয়াস করিমও একজন নাগরিক। শেষ শ্রদ্ধা জানাতে তার লাশ নিতে বাধা দেওয়া সংবিধান স্বীকৃত নাগরিক অধিকারের পরিপন্থি।’

সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।’

সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আইনের আশ্রয়লাভ এবং আইনানুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহারলাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষতঃ আইনানুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, যাহাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে।’

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেওয়ার নির্দেশনা চেয়ে রিট

আপডেট টাইম : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪