অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

শোক সভার নামে চাঁদাবাজী সহ্য করা হবে না

বাংলার খবর২৪.কমBandarban-Pic: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শোক সভার নামে কোনো ধরনের চাঁদাবাজী সহ্য করা হবে না। যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’

শনিবার সকাল ১১টায় বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটি মহল এখনো সন্ত্রাসী কাজে লিপ্ত রয়েছে এবং সন্ত্রাসীরা পাহাড়কে অশান্ত করার ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র যেই কোনো মূল্যে উদ্ধার করতে হবে। সম্মলিতভাবে সবার সহযোগিতা নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।’

যোগাযোগমন্ত্রী আরো বলেন, বিএনপির আন্দোলনের কোন ইস্যু নাই, জনগণ আন্দোলনে নেই এবং জনমতের বিরুদ্ধে আন্দালন করতে গেলে বিএনপি আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করতে হলে শোকাবহ মাসের পর প্রদর্শিত শোকের ব্যানার ধূসর হয়ে পড়ার আগে খুলে নিতে হবে। এ ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ছেড়া ব্যানার বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে। অতি দ্রুত এসব ব্যানার খুলে ফেলতে হবে। এ ব্যাপারে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি ক শৈ হ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, সহ-সভাপতি শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

শোক সভার নামে চাঁদাবাজী সহ্য করা হবে না

আপডেট টাইম : ০৯:০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪