পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

‘লাশ ও ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি’

: বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে লাশ ও ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শনিবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’ আয়োজিত বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলায় মাটি নেই। এখন তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই লাশ নিয়ে টানাটানি করেছেন। মানুষের জন্ম হলে মৃত্যু একদিন হবেই। বিএনপি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের লাশ নিয়ে রাজনীতি শুরু করেছিলেন।

বিএনপির প্রতি প্রশ্ন রেখে হানিফ বলেন, আপনারা (বিএনপি) কী কারণে পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেওয়ার দাবি জানালেন। শহীদ মিনার পরিষ্কার জায়গা। সাধারণ মানুষকে নিয়ে শ্রদ্ধা জানানোর জায়গা এটা নয়। এটা জাতীয় ঐক্যের প্রতীক, তাকে অপবিত্রতা করা কী দরকার? তাছাড়া তিনি এমন কী ব্যক্তি যে তার লাশ শহীদ মিনারে নিতে হবে।

পিয়াস করিম ন্যায়ের কথা বলতেন- বিএনপি নেতাদের এমন দাবিকে নাকচ করে দিয়ে হানিফ বলেন, সরকারের বিপক্ষে কথা বলা মানেই ন্যায়ের কথা নয়। বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, তখন তারা কোথায় ছিলেন। তখন তো কোনো অন্যায়ের প্রতিবাদকারী সুশীল সমাজ ছিল না।

হানিফ বলেন, অধ্যাপক পিয়াস করিম ছিলেন কুমিল্লা শান্তি কমিটির চেয়ারম্যান কুখ্যাত রাজাকার এডভোকেট আব্দুল করিমের ছেলে।

বাংলার খবর২৪.কম : index_54824সম্প্রতি বিএনপির এক নেতা দাবি জানিয়েছেন লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে- এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যে দলের প্রধান এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়েন না তারা এ দাবি করতে পারেন না। তাছাড়া কোনো অপরাধীকে যদি ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচার করা হয়। তাহলে সর্ব প্রথম বিএনপি চেয়ারপারসনের দুর্নীতিবাজ দুই ছেলে তারেক রহমান ও কোকোকে ফিরিয়ে আনার দাবি জানান আপনারা। যদি দাবি জানান তাহলে আসুন বিদেশে পালিয়ে থাকা সকল অপরাধীকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করি।

ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের সেবক সব সময়ই আওয়ামী লীগ ছিল। এখনও আছে। বর্তমান সরকারও ইসলামের উন্নয়ন করবেন। এ নিয়ে হরতাল দেওয়ার কিছু নেই। তাই আপনারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে মিলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন না।

তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ব্যক্তিগত বা রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। এ হত্যাকাণ্ড ছিল একাত্তরের পরাজিত শক্তিদের হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার চরম প্রতিশোধ নিয়েছিল। সেদিন ঘাতকরা ১০বছরের ছোট ছেলে শেখ রাসেলকেও রক্ষা দেয়নি।

সংগঠনের সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সহসভাপতি মতিউর রহমান মতি প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

‘লাশ ও ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি’

আপডেট টাইম : ০৫:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪