পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

সাংবাদিক সোহেল হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন : প্রশাসন নিরব

রূপগঞ্জে সাংবাদিক সোহেল কিরণ হত্যার চেষ্টাকীদের গ্রেফতারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। ক্ষোভে ফুঁসে উঠছে রূপগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসামী গ্রেফতারে বিক্ষুব্ধ জনতা আগামী ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসামী গ্রেফতার না হলে ঢাকা-সিলেট, এশিয়ান বাইবাস, রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করার আলটিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এশিয়ান বাইপাস সড়কের কাঞ্চন মায়ার বাড়ি স্ট্যান্ডের সামনে মানববন্ধন কর্মসূচীতে এ ঘোষণা দেয়া হয়। এসময় বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে, আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই সাহেল মাহমুদ বাদী হয়ে কলি বাহিনীর প্রধান কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ অজ্ঞাত ৭/৮ জনকে প্রধান আসামী করে বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে গত ৪ এপ্রিল কলি বাহিনীর সন্ত্রাসীরা বেসরকারী টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি। রূপগঞ্জে অসংখ্য বাহিনী গড়ে উঠেছে।
এসব বাহিনীকে উৎখাত করার জন্য পুলিশের সজাগ দৃষ্টি কামনা করেছেন বক্তারা। তা না হলে রূপগঞ্জের সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়বে। কলি বাহিনী গত এক বছরে কাঞ্চন পৌরসভায় অর্ধশতাধিক ঘটনা ঘটিয়েছে। বক্তারা বলেন, এ বাহিনীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বড় ধরণের কর্মসূচী দেয়া হবে।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন- বাংলাদেশ প্রতিদিনের চীফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম, মামলার বাদি শাহেল মাহমুদ, সাংবাদিক শহিদুল্লাহ গাজী, সাত্তার আলী সোহেল, খলিল সিকদার, নজরুল ইসলাম, সুশীল সরকার, জিয়াউর রাশেদ, এ হাই মিলন, রাসেল আহমেদ, আনোয়ার হোসেন, জয়নাল আবেদিন জয়, জাহাঙ্গীর আলম, নাজমুল হুদা, রিয়াজ হোসেন খান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

সাংবাদিক সোহেল হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন : প্রশাসন নিরব

আপডেট টাইম : ১২:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩