পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, ৬ মরদেহ উদ্ধার

ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে নারী ও শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এ ঘটনা ঘটে।

আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী জানান, আমি আধঘণ্টা আগে সংবাদ পেয়েছি, দুর্ঘটনাকবলিত স্থানের উদ্দেশে রওনা হয়েছি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি ট্রলারে মোট ৪৬ জন ছিল। সেখানে পৌঁছে বিস্তারিত বলতে পারবো।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ জানান, শনিবার রাতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব বলেন, নিহত ও নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখান গিয়ে জানাতে পারব।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, ৬ মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩