পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

কচুয়ায় সাব্বির হত্যাকান্ডের ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ

মোঃ জুয়েল রানা, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের পরদিন হাত-পা বাধাঁ অবস্থায় সাব্বির হোসেন (১৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের লাশ উদ্ধারের ঘটনায় ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ।

এঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ২১। নির্মম হত্যাকাণ্ডের শিকার অটো চালকের পরিবারকে শুক্রবার রাতে শান্তনা দেন স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ। তিনি হত্যাকান্ডের শিকার সাব্বির হোসেনের বাবা-মাকে শান্তনা দেয়ার পাশাপাশি এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দেয়ার আশ্বাস প্রদান করেন। এসময় কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, সঠিক অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামে নানার বাড়িতে অটোরিকশা চালায় সাব্বির হোসেন। গত বুধবার বিকেলে অটো রিক্সা চালাতে গিয়ে নিখোঁজ হন এবং পরদিন সকালে তার লাশ একই উপজেলার পালাখাল-উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কচুয়ায় সাব্বির হত্যাকান্ডের ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ

আপডেট টাইম : ০২:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪