পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিজস্ব মুদ্রায় ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও ভারতের নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে দুইদেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এর সাইডলাইনে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং দুদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে।

মার্কিন ডলারের মতো অন্যান্য মুদ্রার ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জয়শঙ্কর নিজস্ব মুদ্রার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন বলেও জানান ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি বিনিময়ের মাধ্যমে আমাদের মধ্যে ব্যবসা করতে পারি। এটি ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ব্যবসা সম্প্রসারিত করতে এটিকে আমাদের আরও বাড়াতে হবে।’

আর জয়শঙ্করকে উদ্ধৃত করে ড. হাছান বলেন, ‘আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’

উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিনদিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন। সফর শেষে ১৮ ফেব্রুয়ারি রাতে তার মিউনিখ ত্যাগ করার এবং ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নিজস্ব মুদ্রায় ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৫:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪