পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণ

বাংলার খবর২৪.কম : বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ফি নির্ধারণ করে। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর নিজেদের ইচ্ছামত বাড়তি টাকা গ্রহণ ঠেকাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত ওই প্রজ্ঞাপনে জানা যায়, বেসরকারি মেডিকেল কলেজগুলো ভর্তি ফি বাবদ ১৩ লাখ ৯০ হাজার টাকা নিতে পারবে। ইন্টার্ন ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া পাঁচ বছরে মোট টিউশন ফি বাবদ ৪ লাখ ৮০ হাজার টাকার বেশি গ্রহণ করতে পারবে না।

সরকারের পক্ষ থেকে ফি নির্ধারণ করে দেয়ার ফলে বেসরকারি মেডিকেল কলেজ থেকে একজন শিক্ষার্থীর এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করতে মোট খরচ হবে ১৯ লাখ ৯০ হাজার টাকা।

তবে ইন্টার্ন ফি বাবদ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর কাছ থেকে যে টাকা গ্রহণ করবে পরবর্তীতে ইন্টার্নশিপ করার সময় তার লভ্যাংশসহ ফেরত দেবে।

জানা গেছে, দেশে ৫৬ টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ চালু রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণ

আপডেট টাইম : ০১:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪