পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

মেডিকেলে ২২ হাজার ৭৫৯ জন উত্তীর্ণ

বাংলার খবর২৪.কম : image_30015 মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ২২ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৪০৬ জন ও নারী শিক্ষার্থী ১১ হাজার ৩১৩ জন।

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে www.dghs.gov.bd ফলাফল পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় ভর্তি প্রক্রিয়া ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ১০ জানুয়ারির মধ্যে।

এর আগে, গত শুক্রবার দেশের ২৩টি কেন্দ্রের ৩৫টি ভেন্যুতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮৫টি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১০ হাজার ২৯৯ আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

দেশের ২৯ সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ১৬২ আসন এবং ৯টি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ৫৩২টি। ৫৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩২৫টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ২৮০টি আসন রয়েছে।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

মেডিকেলে ২২ হাজার ৭৫৯ জন উত্তীর্ণ

আপডেট টাইম : ০৩:০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪