পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

বরগুনায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার 

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা দাখিল মাদরাসার সামনে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। নবজাতকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় মামুন নামে এক ব্যক্তি।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা দাখিল মাদরাসার সামনে রাস্তার পাশে আবর্জনাযুক্ত স্থানে একটি শিশুর কান্নার শব্দ শোনা যাচ্ছিল।

সেই কান্না শুনে গুদিঘাটা গ্রামের মামুন (৪০) নামের এক ব্যক্তি এগিয়ে গিয়ে এক নবজাতককে দেখতে পান। তিনি নবজাতককে উদ্ধার করে ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে আসেন।

নবজাতক কে কুড়িয়ে পাওয়া মো. মামুন বলেন, ‘আমি রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় চলাভাঙ্গা মাদরাসার সামনে রাস্তার পাশে আবর্জনার মধ্যে বাচ্চাটির কান্নার শব্দ শুনতে পাই। কান্না শুনে এগিয়ে গিয়ে নবজাতকটিকে দেখতে পাই। পরে তাকে সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে আসি।’

বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মাহদী বলেন, ‘নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। বাচ্চাটি এখনো সৌদি প্রবাসী হাসপাতালেই চিকিৎসাধীন আছে। বাচ্চাটির হাত পা একটু ঠাণ্ডা হয়ে আছে যার জন্য ওখানে হিটারের মাধ্যমে গরম করার চেষ্টা করা হচ্ছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুল হাসিব বলেন, ‘আমি এবং ইউএনও মহোদয় জেনেছি চলাভাঙ্গা দাখিল মাদ্রাসার সামনের রাস্তার পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক শিশু কুড়িয়ে পাওয়া গেছে। বাচ্চাটি বর্তমানে ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন আছে। ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন যে বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে। এবং আজকেই আমরা শিশু কল্যাণ বোর্ডের সভা করব এবং সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

বরগুনায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার 

আপডেট টাইম : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪