অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে রাজু হোসেন নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কামাত নামক এলাকায় নিজ বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) ফরহাদ হোসেন লিটন।

স্থানীয়রা জানান,শিশুটির দাদি গরুকে পানি খাওয়াচ্ছিলেন ও পরিবারের অন্য সদস্যরা নিজ বাড়ির কাজে ব্যস্ত ছিলেন । এ সময় রাজু বাইরে বাঁশের কঞ্চি দিয়ে খেলা করছিলো। কিছুক্ষণ পর রাজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন দাদী। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে রাজুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) ফরহাদ হোসেন লিটন জানান, পুকুরের পানিতে ডুবে রাজু নামের এক শিশুর মৃত্যু হয়েছে । ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ১২:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫