অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

সীমান্তে ১৫ বিজিবির ত্রিমুখী অভিযান, গরু ও মাদকসহ ৩ লক্ষাধিক টাকার পণ্য জব্দ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ভারতীয় গরু, বিপুল পরিমাণের গাঁজা এবং নিষিদ্ধ ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ বিজিবি এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছে। পৃথক তিনটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৩ লক্ষ ৪ হাজার ৭৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) দিন ও রাতে কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। প্রথম অভিযানে বিকেল আনুমানিক দেড়টায় আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপি’র আওতাধীন নামাটারী এলাকায় চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা দুটি ভারতীয় গরু ফেলে পালিয়ে যায়। জব্দকৃত গরু দুটির আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপি’র টহলদল গজেরকুটি এলাকায় অভিযান চালিয়ে ১০.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় ৩৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া রাত ১১টা ৫০ মিনিটে নাগেশ্বরী উপজেলার রামখানা বিওপি’র টহলদল গোয়ালটারী এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করে। বিজিবি’র উপস্থিতিতে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এবং সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ রুখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া তিনি স্থানীয় জনগণকে সীমান্ত অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

সীমান্তে ১৫ বিজিবির ত্রিমুখী অভিযান, গরু ও মাদকসহ ৩ লক্ষাধিক টাকার পণ্য জব্দ

আপডেট টাইম : ০৫:১৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫