পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক Logo লালমনিরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের অভিযোগ, তদন্তের দাবি

আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম

আগামী জাতীয় নির্বাচন কোনোভাবেই সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

শনিবার ১৭ জানুয়ারি রাজধানীর বনানী ঢাকা ১৭ আসন বিএনপি’র নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির কর্মীদের সাথে একমত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, অনেকে মনে করছেন বিএনপি এবং তারেক রহমান সহজেই বিপুল ভোটে জয়ী হবেন। কিন্তু বাস্তবতা হলো এই নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র শুধু বিএনপি বা তারেক রহমানের বিরুদ্ধে নয়, এটি দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের বিরুদ্ধে।

তিনি বলেন, দেশে এখনো জনগণ পুরোপুরি গণতান্ত্রিক অধিকার ফিরে পায়নি। ভোটের অধিকার এখনো পুনরুদ্ধার হয়নি। ফলে ভোটের আগের লড়াইয়ের পাশাপাশি ভোটের পরেও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আবদুস সালাম বলেন, তারা চায় বিএনপি যেন শক্তিশালী সরকার গঠন করতে না পারে। কারণ দুর্বল সরকার শক্ত অবস্থান নিতে পারে না। অথচ গত ১৭-১৮ বছরে দেশের যে সর্বাত্মক ক্ষতি হয়েছে তা মেরামত, সংস্কার ও পুনর্গঠনের জন্য একটি শক্তিশালী সরকার অপরিহার্য।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এতে তিনি ও দলের নেতাকর্মীরা বিশ্বাসী। “তারেক রহমান যদি বিপুল ভোটে নির্বাচিত হন, তাহলে দেশের নেতৃত্ব আরও দৃঢ় ও কার্যকর হবে। কিন্তু কোনোভাবে কম ভোটে জয়ী হলে সেই শক্ত অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়বে বলেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি ভোটের মূল্য অপরিসীম। ভোটারদের পাশাপাশি নেতাকর্মীদের দায়িত্ব আরও বেশি। “আপনারা শুধু ভোটার নন, আপনারা কর্মী। আপনাদের জোটের প্রার্থী তারেক রহমান। তাই প্রতিটি ওয়ার্ড, থানা ও কেন্দ্রভিত্তিক সংগঠিতভাবে কাজ করতে হবে।

তিনি পোলিং এজেন্ট নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “প্রতিটি সেন্টারে পোলিং এজেন্ট থাকতে হবে। অপপ্রচার, বিভ্রান্তি ও গুজবের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিএনপির অতীত ভূমিকার কথা স্মরণ করে আবদুস সালাম বলেন, “বাংলাদেশের প্রতিটি সংকটকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং এখন তারেক রহমান সবাই জনগণের বিশ্বাসের প্রতীক।

তিনি বলেন, টাকা দিয়ে ভোট কেনা যায় এই ধারণা সম্পূর্ণ ভুল। “ভোট বিক্রি করলে মানুষ তার ঈমান বিক্রি করে। একদিনের লোভে ভবিষ্যৎ ধ্বংস করা যায় না। জনগণ এই সত্য বুঝে গেছে।

বস্তিবাসী ও সাধারণ মানুষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভিক্ষা নয় অধিকার হিসেবে বাসস্থান, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। “এই উন্নয়ন কোনো দয়া নয়, এটা জনগণের ন্যায্য অধিকার।

নারী ভোটারদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, “মহিলা ভোটই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। তাই মা-বোনদের ঘরে ঘরে গিয়ে কথা বলতে হবে।

তিনি বলেন, “আগামী নির্বাচন অত্যন্ত কঠিন। একটি ভোটও নষ্ট করা যাবে না। ২২ তারিখ থেকে শুরু হওয়া প্রচারণায় সবাইকে মাঠে নামতে হবে। দেশ ও জনগণকে বাঁচাতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো ছাড়া কোনো বিকল্প নেই।

এই সময় আরো উপস্থিত ছিলেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার সহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত

আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম

আপডেট টাইম : ০১:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬