পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

জামালপুরে বজ্রপাতে এনসিপি নেতার মৃত্যু

ডেস্ক : জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২২) নামের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতার নিহত হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারগঞ্জ উপজেলার জাতীয় ছাত্রশক্তির সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জানা গেছে, শুক্রবার সকালে মজনু মিয়া তার বাড়ির পাশে ক্ষেতে ধান কাটতে যান। দুপুর ১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় তার শরীরে বজ্র পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নিহত মজনু মিয়ার বাবা বাচ্চু মিয়া বলেন, আমার ছেলে সকালে আমাদের ক্ষেতে ধান কাটতে যায়। যখন ঝড়-বৃষ্টি হয়, তখন আমি জুমার নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ পড়ে এসে শুনি আমার ছেলে মারা গেছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির সক্রিয় সদস্য ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী, ভদ্র ও অমায়িক একজন ছেলে। আমি মাদারগঞ্জ উপজেলায় যতবার গিয়েছি, প্রায় প্রতিবারই তার সঙ্গে দেখা হয়েছে। এমন একটি শান্ত, ভদ্র ও সম্ভাবনাময় ছেলের মর্মান্তিক মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এখনও উদ্ধার করে থানায় আনা হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে এনসিপি নেতার মৃত্যু

আপডেট টাইম : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬