অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

২৫০ যাত্রী নিয়ে পদ্মায় লঞ্চডুবি: ১২ লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ-প্রতিনিধি মুন্সিগঞ্জ: প্রায় আড়াইশ যাত্রী নিয়ে পিনাক-৬ নামে একটি লঞ্চ পদ্মা নদীতে ডুবে গেছে।

দুপুর ২টা পর্যন্ত লঞ্চের অজ্ঞাত পরিচয় ১২ মরদেহ উদ্ধার করে মাওয়া প্রান্তে রাখা হয়েছে বলে মাওয়ার নৌ-পুলিশের ইনচার্জ এসআই খন্দকার খালিদ হোসেন জানিয়েছেন। জীবিত উদ্ধার অন্তত ৫০ জনকে স্থানীয় হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের অধিকাংশের বাড়ি মাদারীপুর ও শরীয়তপুর জেলায়। ঈদ শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন।

লঞ্চটি মাওয়ার ১ কিলোমিটার অদূরে প্রায় ৭০-৭৫ ফুট পানির গভীরে তলিয়ে গেছে। র্যাব হেলিকপ্টার দিয়ে দুর্ঘটনাস্থল মাঝ পদ্মায় টহল কাজ চালিয়ে যাচ্ছে। পিনাক-৬ লঞ্চটি ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। ওভারলোডিং ও পদ্মায় তীব্র স্রোতের কারণে লঞ্চটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার সকাল ১১টার দিকে কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার নদীর লৌহজং টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুপুর ২টা পর্যন্ত লঞ্চের অজ্ঞাত পরিচয় ১২ মরদেহ উদ্ধার করে মাওয়া প্রান্তে রাখা হয়েছে বলে মাওয়ার নৌ-পুলিশের ইনচার্জ এসআই খন্দকার খালিদ হোসেন জানিয়েছেন। জীবিত উদ্ধার অন্তত ৫০ জনকে স্থানীয় হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের অধিকাংশের বাড়ি মাদারীপুর ও শরীয়তপুর জেলায়। ঈদ শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন।

লঞ্চটি মাওয়ার ১ কিলোমিটার অদূরে প্রায় ৭০-৭৫ ফুট পানির গভীরে তলিয়ে গেছে। র‌্যাব হেলিকপ্টার দিয়ে দুর্ঘটনাস্থল মাঝ পদ্মায় টহল কাজ চালিয়ে যাচ্ছে। পিনাক-৬ লঞ্চটি ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। ওভারলোডিং ও পদ্মায় তীব্র স্রোতের কারণে লঞ্চটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নদীতে তীব্র স্রোতের কারণে লঞ্চটি ডুবে যায় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর ট্রলার ও স্পিডবোট নিয়ে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজ শুরু করেন। পরে কোস্ট গার্ড ও ফায়ার সাভির্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেন।

লঞ্চডুবির খবর পেয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ঘটনাস্থলে ছুটে গেছেন। নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম এবং নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবরিদল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

২৫০ যাত্রী নিয়ে পদ্মায় লঞ্চডুবি: ১২ লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:২৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০১৪