পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

বাড্ডায় মিশু-জলি গ্রেপ্তার : সব পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘট

বাংলার খবর২৪.কম:500x350_9b6552bebbda83811f7a7c10d67346ac_ccdf4a5e0e3eb16d551784b29e3e9f8d-07-08-92রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে আন্দোলনরত তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিক নেত্রী মোশরেফা মিশু ও জলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের একপর্যায়ে পুলিশ তোবা গ্রুপের কারখানায় ঢুকে টিয়ার গ্যাস ব্যবহার করে ও পিটিয়ে আন্দোলনকারী শ্রমিকদের বের করে দেয়।

এর পর হোসেন মার্কেটের সামনে থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন সভাপতি মোশরেফা মিশু ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ‍ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক জলি তালুকদারকে আটক করে বেলা ২টার দিকে তাদের টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে করে নিয়ে যায়।

পুলিশ বেলা সোয়া ১টার দিকে ভবনের সপ্তম তলায় গিয়ে অনশনকারীদের ওপর চড়াও হয়। এতে দুই শতাধিক শ্রমিক আতঙ্কিত হয়ে সাত তলা থেকে নেমে আসেন। সেখানেও তাদের ওপর জলকামান ব্যবহার করা হয়।

এ সময় বাইরে বেশ কিছু ফাঁকা গুলিও ছোড়া হয় বলে আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন।

দেশের সব পোশাক কারখানায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক শ্রমিকনেত্রী মোশরেফা মিশু বৃস্পতিবার দুপুরে এ ঘোষণা দেন। এর পরই তাঁকে ও শ্রমিকনেত্রী জলি তালুকদারকে আটক করে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, মিশু ও জলিকে আটক করা হয়েছে। তাঁদের বাড্ডা থানায় নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

বাড্ডায় মিশু-জলি গ্রেপ্তার : সব পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘট

আপডেট টাইম : ০৫:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০১৪