পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

গ্রেফতার করলে একমাসও ক্ষমতায় থাকতে পারবেন না : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল : নিজের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সাহস থাকলে এখুনি আমাকে গ্রেফতার করে দেখুন। কোন আন্দোলন না করলেও এক মাস ক্ষমতায় থাকতে পারবেন না।

জাতীয় নির্বাচনের দাবিতে শনিবার বিকেলে টাঙ্গাইলের সখিপুরে কচুয়া হাই স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজকারকে রাজাকার বলার কারণে আমাকে যদি সারা জীবন জেলে থাকতে হয়, তবুও আমি রাজাকারকে রাজাকারই বলবো। আমার কাছে বাড়ি আর জেলখানার মধ্যে কোন পার্থক্য নেই।

কাদের সিদ্দিকী আরো বলেন, দুর্বল বিরোধী দল পেয়ে সরকার যা খুশি তাই করছে। ১৯৯৯ সনে আওয়ামী লীগ সখিপুর-বাসাইলের মানুষের ভোটধিকার হরণ করেছিলো আর এখন গোটা বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিনতাই করেছে।

তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করে তিনি বলেন, একজন বঙ্গবন্ধুকে দেশদ্রোহী আরেকজন বিএনপিকে রাজাকারের দল বলছে। বঙ্গবন্ধু যদি দেশদ্রোহী আর বিএনপি যদি রাজাকারের দল হয় তাহলে দেশ স্বাধীন করলো কারা?

কৃষক শ্রমিক জনতা লীগ সখিপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বঙ্গবীরের সহধর্মীনি নাসরিন সিদ্দিকী, হাবিবুর রহমান বীর প্রতীক, ইকবাল সিদ্দিকী, শফিকুল ইসলাম দেলোয়ার, আন্দুর রহমান, এডভোকেট রফিকুল ইসলাম, এডভোকেট হাসান আলী রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গ্রেফতার করলে একমাসও ক্ষমতায় থাকতে পারবেন না : কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ০৬:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪