পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

একা আন্দোলন করে সরকারের পতন হয় না : ত্রাণমন্ত্রী

চাঁদপুর : বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, এদেশে একা একা আন্দোলন করে কোনো সরকারের পতন ঘটানো যায় না।

তিনি বলেন, যত হুমকি ধামকি দেয়া হোক না কেন, কোনো কাজই হবে না। তাই আতংঙ্কের কোনো কারণ নেই।

রোববার চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া একা যে আন্দোলনের কথা বলেছেন তার অর্থ হচ্ছে তার দলে কোনো লোক তার সঙ্গে নেই। একা তার পক্ষে আন্দোলন করা সম্ভব নয়। তার সাথে জনগণ নেই।

এ সময় তিনি ডায়াবেটিস হাসপাতালের মিলনায়তনে হাসপাতালের পরিচালনা পর্ষদ, সদস্য, চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হাসপাতালের সাধারণ সম্পাদক প্রবীণ চিকিৎসক এম.এ.গফুর, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম প্রমুখ।

চাঁদপুর ডায়াবেটিস সমিতির পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে সমিতির আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

এর পরেই মন্ত্রী চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার মাসিক আইন শৃংঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

একা আন্দোলন করে সরকারের পতন হয় না : ত্রাণমন্ত্রী

আপডেট টাইম : ০১:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০১৪