পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডিএমপি কমিশনার ‘ভেজাল খাবার উৎপাদন বন্ধ করা সম্ভব হচ্ছে না’

ঢাকা : জরিমানা ও অভিযান চালিয়েও ভেজাল খাবার উৎপাদন বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

সোমবার সকাল ১১টার দিকে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) মেট্রো বেকারস এ- মেট্রো ডেইরি ফার্মের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেট দিয়ে প্রতিমাসেই ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাখলাখ টাকা জরিমানা করা হয়। তারপরও ভেজাল খাদ্য উৎপাদন বন্ধ করা সম্ভব হচ্ছে না।’

ডিএমপি কমিশনার বলেন, ‘নাগরিকরা এক প্যাকেট বিস্কুট কিনে খেতেও ভয় পায়। পা দিয়ে মাড়িয়ে আটা গুলিয়ে খাদ্য দ্রব্য তৈরি করা হয়। ওইসব কারখানায় সবসময় নোঙরা পরিবেশ থাকে।’

মেট্রো বেকারস এ- মেট্রো ডেইরি ফার্ম থেকে ডিএমপিতে কর্মরত ২৬ হাজার পুলিশ সদস্য পণ্য কিনতে পারবে। ভেজালমুক্ত শিশুখাদ্য তৈরির জন্যই এই ফার্ম তৈরি করা হয়েছে বলেও তিনি জানান।

বেনজীর আহমেদ বলেন, ‘প্রয়োজনে নগরবাসীর হাতেও এখান থেকে পণ্য সরবরাহ করা হবে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডিএমপি কমিশনার ‘ভেজাল খাবার উৎপাদন বন্ধ করা সম্ভব হচ্ছে না’

আপডেট টাইম : ১২:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০১৪