পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

স্বর্ণ চোরাচালান অভিযোগে বিমানের ডিজিএম ও ক্যাপ্টেনসহ পাঁচজন আটক

ঢাকা: স্বর্ণ চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের ডিজিএম এমদাদ হোসেন ও চিফ ক্যাপ্টেন আবু মো. আসলাম শহীদসহ পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃত অপর ব্যক্তিরা হলেন, ম্যানেজার (শিডিউল) তোফাজ্জল হোসেন, বাংলাদেশ বিমানের ঠিকাদার মাহমুদুল হাসান পলাশ এবং হারুন অর রশীদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) আটকের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে ডিবি জিজ্ঞাসাবাদ করেছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এদেরকে আটক করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার জানান, আটককৃতরা শাহজালালের স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রক। স্বর্ণ কিভাবে আসবে, কোথায় কে রিসিভ করবে এবং বিমান বন্দর থেকে কিভাবে বের হবে এসব তারাই ঠিক করে দিতেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

স্বর্ণ চোরাচালান অভিযোগে বিমানের ডিজিএম ও ক্যাপ্টেনসহ পাঁচজন আটক

আপডেট টাইম : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০১৪