অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লাঞ্ছিত

বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ-উল-আলম রনিকে লাঞ্ছিত করেছে আন্দোলনরত শিক্ষকরা।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রেজিস্ট্রারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অভিযোগ করে বলেন, আন্দোলনরত কিছু শিক্ষক দুপুরে আমার কক্ষে এসে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রশাসক কেন নিয়োগ দেওয়া হয়েছে জানতে চান। তারপর তারা এক পর্যায়ে আমার চেয়ারে আঘাত করেন।

তিনি আরো জানান, তারা আমাকে এ রেজিস্ট্রারের চেয়ার ছেড়ে দিয়ে চলে যেতে বলেন এবং আর যাতে এ চেয়ারে না বসি সে হুমকিও দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেজিস্ট্রারকে প্রশাসনিক ভবন থেকে নেওয়ার জন্য গাড়ি এলে কিছু কর্মকর্তা-কর্মচারীর চাপের মুখে গাড়ি দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ বলেন, আমরা তার কাছে জানতে চেয়েছি আমাদের পদত্যাগপত্র গ্রহণ না করে কিভাবে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হলো।

তিনি আরো বলেন, আন্দোলনরত শিক্ষকরা তার কাছে জানতে চেয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের না উপাচার্যের রেজিস্ট্রার। এর উত্তরে তিনি বলেন, আমি উপাচার্যের রেজিস্ট্রার। তখনই আমরা তাকে চেয়ার ছেড়ে দিতে বলি।

তবে বিশ্ববিদ্যালয়ের গাড়িকে ধাওয়া করার বিষয়টা অস্বীকার করেছেন আন্দোলনকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।

এদিকে ক্রমান্বয়ে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে যোগ দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারী শিক্ষকরা আগামী রোববার মহাসমাবেশ করবেন বলে জানা যায়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লাঞ্ছিত

আপডেট টাইম : ০৪:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪