অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

‘মুক্তিযুদ্ধের চেতনা ধর্মনিরপেক্ষতাকে এক করে ফেলা হচ্ছে’

ঢাকা : মুক্তিযুদ্ধের চেতনাকে ধর্মনিরপেক্ষতার সঙ্গে একার্থ করে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। তিনি বলেন, স্বাধীনতা পূর্বকালে কোন দল ধর্ম নিরপেক্ষতার কথা বলেনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের ঐতিহাসিক নির্বাচন, ১১ দফা, ৬ দফা, ৬৯-গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সিদ্ধান্তমূলক নির্বাচনকালেও ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। এমনকি ১৯৭১ সালের ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণায়ও ধর্ম নিরপেক্ষতার কথা উল্লেখ নেই।

মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবদুর রশিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুগ্মমহাসচিব মো. আবদুল করিম থান ও অধ্যাপক মাওলানা শেখ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা একেএম আশরাফ, প্রচার সম্পাদক মাওলানা মো. শওকত আমীন, অর্থ সম্পাদক অধ্যাপক এহতেশাম সারওয়ার, কৃষি সম্পাদক মুফতি আতাউর রহমান কাছেমী, মহানগর সাধারণ সম্পাদক মুফতি আবদুল কায়ূম ইসলামী, স্বেচ্ছাসেবক সমাজের সভাপতি মো. ওবায়দুল হক, শণির হোসেন মণির, ইসলামী ছাত্র সমাজের সভাপতি মো. ইলিয়ছ আতহারী ও মহাসচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ।

মাওলানা নেজামী বলেন, এই দিবস স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার দীপ্ত শপথ গ্রহণের দিন। বর্তমানে দেশ, জাতি ও জনগণের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা এখন অপরিহার্য হয়ে উঠেছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

‘মুক্তিযুদ্ধের চেতনা ধর্মনিরপেক্ষতাকে এক করে ফেলা হচ্ছে’

আপডেট টাইম : ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪