অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

তাপদাহে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ১১১৬

ডেস্ক : তাপদাহ কমে এলেও এর প্রভাবে মৃত্যুর মিছিল যেন বেড়েই চলেছে পাকিস্তানে। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরও ১০৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ নিয়ে পাকিস্তানে প্রাণহানির সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১১৬ জন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার শুধুমাত্র বন্দর নগরী করাচিতেই মৃত্যু হয়েছে ৯০ জনের। শহরটিতে এ নিয়ে প্রাণহানির সংখ্যা ১০৪০ জনে গিয়ে দাঁড়ালো। এছাড়া সিন্ধু প্রদেশের হায়দারাবাদ, থাট্টা, মাতিয়ারি ও বেনাজারিবাদ জেলায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৭৬ জনের।

প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তাপদাহ কমে আসায় হাসপাতালগুলোতে নতুন রোগী আসার সংখ্যা উল্লেখ্যযোগ্য হারে কমে এসেছে। মৃত্যুর মিছিলে যোগ দেওয়া নতুনদের বেশিরভাগই হিটস্ট্রোকের শিকার হয়ে হাসপাতালগুলোতে আগে থেকে চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তাপদাহ সিন্ধুতে আক্রান্ত হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে শুধু করাচিতেই আক্রান্ত হয়েছে ৩৮ হাজার।

এদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তাপদাহ বেশ কমে এসেছে। বিশেষ করে, সিন্ধু এলাকায় বাতাসের প্রবাহ পরিলক্ষিত হচ্ছে। বাতাসে আর্দ্রতাও লক্ষ্য করা গেছে। আকাশও মেঘাচ্ছন্ন। যেকোনো সময় নেমে আসতে পারে প্রশান্তির বৃষ্টি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

তাপদাহে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ১১১৬

আপডেট টাইম : ১০:২৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫