পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

কালশীর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি

a344বাংলার খবর২৪.কম :মিরপুরের কালশীতে ‘বিহারি ক্যাম্পে’ ১০ জন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)।অবিলম্বে এই সব দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইউএসপিওয়াইআরএমের সভাপতি মোহাম্মদ সাদাকাত খান (ফাক্কু) বলেন, “কালশীর ন্যাক্কারজনক ঘটনার মূল অপরাধীদের আড়াল করার জন্য পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে প্রায় ১৫০০ অজ্ঞাতনামা ক্যাম্পবাসীর বিরুদ্ধে মামলা করেছে। এই মামলায় ৭ জন ক্যাম্পবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল। গত সপ্তাহে তারা জামিন পায়।

“প্রকৃত সত্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের জন্য আমরা অবিলম্বে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি।”

এছাড়া হামলার প্রকৃত মদদদাতা ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ সাজা, ওই সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ক্যাম্প এলাকায় যথাযথ নিরাপত্তা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

গত ১৪ জুন শবে বরাতের ভোরে কালশীতে ‘বিহারি ক্যাম্প’ নামে পরিচিত আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ক্যাম্পের ৯ অধিবাসী আগুনে দগ্ধ হয়ে এবং একজন পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যান।

এ ঘটনায় স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লার সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

কালশীর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি

আপডেট টাইম : ০৩:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪